PREMIER UNIVERSITY

Department of Economics

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফিমেল কমনরুম উদ্বোধন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফিমেল কমনরুম উদ্বোধন 

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ফিমেল কমনরুম উদ্বোধন করা হয়েছে ২১ এপ্রিল ২০২৫, সোমবার, সকাল ১০টায়। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী ও ফিমেল কমনরুম বিষয়ক কমিটির সদস্যবৃন্দ।
উদ্বোধনকালে মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নারী শিক্ষার্থী যারা আছেন তাদের দৈনন্দিন অন্যান্য স্বাভাবিক কার্যকলাপের পাশাপাশি শুধুমাত্র নারীদের উপস্থিতি থাকবে এমন জায়গায়ও কিছু সময় অতিবাহিত করা জরুরি। এই দৃষ্টিকোণ থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফিমেল কমনরুম খুবই প্রয়োজনীয়। আজকে প্রিমিয়ার ইউনিভার্সিটির এই ভবনে যে-কমনরুম উদ্বোধন করলাম, তার পরিসর ভবিষ্যতে আর বৃদ্ধি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.