০২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, বেলা ১২টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ভবনের সেমিনার কক্ষে স্থাপত্য বিভাগের শিক্ষকদের নিয়ে স্থাপত্য বিভাগের বিভিন্ন শিক্ষা কার্যক্রম বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সভায় স্থাপত্য বিভাগের শিক্ষকবৃন্দ বিগত সেমিস্টারে পেনডেমিক সত্ত্বেও কিভাবে তাঁদের কার্যক্রম অনলাইনে অব্যাহত রেখেছেন, কিভাবে বিভাগ বিভিন্ন সেমিস্টার সম্পন্ন করেছে তা অবহিত করেন। সভায় নতুন যে-সেমিস্টার শীঘ্রই শুরু হতে যাচ্ছে, সেই সেমিস্টারের শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে, তা বিস্তারিত ও অনুপুঙ্খভাবে উত্থাপন করা হয়। এই সভায় বিশেষভাবে আলোচনা করা হয়, স্থাপত্য বিষয়টি আপাতঃদৃষ্টিতে কঠিন মনে হলেও, তা কঠিন নয়। নতুন শিক্ষার্থীদের কাছে তা বোধগম্য করে সহানুভূতির সঙ্গে উপস্থাপন করতে হবে। সভায় বিশেষভাবে আলোচিত হয়, বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে স্থাপত্য জ্ঞান কিভাবে অবদান রাখবে, সেই বিষয়ে; বিশেষত নগরায়ণের ক্ষেত্রে।
সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট স্থপতি সোহেল এ. শাকুর এবং রেজিস্ট্রার জনাব খুরশিদুুর রহমান। স্থাপত্য বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বস্থপতি হোসেন মুরাদ, ইমরান বিন হোসাইন, কুহেলি চৌধুরী, রাবেয়া নুসরাত নিভা, মো. ওবাইদুল হক, সায়মা জাহান, সারাহ্ মোবাশ্বেরা, আলী আকবর রাজন, মেহেনাজ হাসান রাখি, মো. মাইনুল হাসান তুহিন, নোবেল মল্লিক, আব্বাসি খানম, সালমা আকতার ও শেখ মাহফুজ আলম প্রমুখ।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।
Read More
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।
Read More