puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিভিউ কমিটির সভা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (আইআরপি) রিভিউ কমিটির এক সভা বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) বিকেল ৩.৩০টায় ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আইআরপি রিভিউ কমিটির চেয়ারম্যান ও ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (আইআরপি)-এর ভারপ্রাপ্ত  পরিচালক জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন কমিটির পৃষ্ঠপোষক ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ— প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আইন অনুষদের সহকারী ডিন ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব তানজিনা আলম চৌধুরী, পাবলিক হেলথ  বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহিম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া আখতার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সামিনা আলম, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব হোসেন মুরাদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত এবং সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী।

সভায় ২০২৫-২০২৬ অর্থবছর প্রান্তিকের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দের মধ্য থেকে আহ্বানকৃত গবেষণা প্রকল্প প্রস্তাবনাসমূহের রিভিউ রিপোর্ট, রেসপন্স লেটার, প্রস্তাবিত বাজেটসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করা হয়।

মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা-সংস্কৃতি বিকাশে আইআরপি রিভিউ কমিটির কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ।

Read More

Exchange Meeting between Premier University and University of Leicester.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধার উদ্বোধন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ‘প্লাস্টিক দিন, বীজ নিন’ শীর্ষক ক্যাম্পেইন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিভিউ কমিটির সভা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘ফ্রম আইডিয়া টু আইইইই পেপার রাইটিং’ বিষয়ক কর্মশালা |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিভিউ কমিটির সভা অনুষ্ঠিত ।

Thursday, 4 June, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিভিউ কমিটির সভা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (আইআরপি) রিভিউ কমিটির এক সভা বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) বিকেল ৩.৩০টায় ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আইআরপি রিভিউ কমিটির চেয়ারম্যান ও ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (আইআরপি)-এর ভারপ্রাপ্ত  পরিচালক জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন কমিটির পৃষ্ঠপোষক ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ— প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আইন অনুষদের সহকারী ডিন ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব তানজিনা আলম চৌধুরী, পাবলিক হেলথ  বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহিম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া আখতার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সামিনা আলম, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব হোসেন মুরাদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত এবং সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী।

সভায় ২০২৫-২০২৬ অর্থবছর প্রান্তিকের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দের মধ্য থেকে আহ্বানকৃত গবেষণা প্রকল্প প্রস্তাবনাসমূহের রিভিউ রিপোর্ট, রেসপন্স লেটার, প্রস্তাবিত বাজেটসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করা হয়।

মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা-সংস্কৃতি বিকাশে আইআরপি রিভিউ কমিটির কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.