puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত (৫৯তম ব্যাচ)

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এল.এল.বি. (অনার্স) প্রোগ্রামের ফল-২০২৬ সেশন (৫৯তম ব্যাচ)-এর ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের হাজারি লেইনস্থ ভবনে ২৭ জুলাই ২০২৬, সোমবার, বেলা ২.০০টায় অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রসিদ্ধ এই বিভাগে প্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭৫টি আসনের বিপরীতে প্রচুর শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই ভর্তি পরীক্ষার মূল্যায়ন কোডভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।
ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ ইতোমধ্যে দেশের বিচারাঙ্গন ও আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই বিভাগ থেকে ৩০ জনের অধিক বিচারকসহ উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উন্নয়ন সংস্থার কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত দক্ষ পেশাজীবী বেরিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও এই বিভাগ দেশের মানসম্মত আইন শিক্ষার প্রসারে আরও কার্যকর ভূমিকা রাখবে। এ সময় তিনি পাঠ্যক্রম ও একাডেমিক অবকাঠামোর সার্বিক মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন।
উপাচার্যের পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর মোরশেদ মাহমুদ খান, সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (সিকিউআই) অ্যান্ড অ্যাক্রেডিটেশন প্রসেস’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (সিকিউআই) ও অ্যাক্রেডিটেশন প্রসেস’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ফেয়ারওয়েল প্রোগ্রাম ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত (৫৯তম ব্যাচ)

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি এলএল.বি. (অনার্স), ফল ২০২৬ সেশন (৫৯ ব্যাচ) এর ভর্তি (লিখিত) পরীক্ষার সিট প্ল্যান

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত (৫৯তম ব্যাচ)

Monday, 27 July, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এল.এল.বি. (অনার্স) প্রোগ্রামের ফল-২০২৬ সেশন (৫৯তম ব্যাচ)-এর ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের হাজারি লেইনস্থ ভবনে ২৭ জুলাই ২০২৬, সোমবার, বেলা ২.০০টায় অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রসিদ্ধ এই বিভাগে প্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭৫টি আসনের বিপরীতে প্রচুর শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই ভর্তি পরীক্ষার মূল্যায়ন কোডভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।
ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ ইতোমধ্যে দেশের বিচারাঙ্গন ও আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই বিভাগ থেকে ৩০ জনের অধিক বিচারকসহ উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উন্নয়ন সংস্থার কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত দক্ষ পেশাজীবী বেরিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও এই বিভাগ দেশের মানসম্মত আইন শিক্ষার প্রসারে আরও কার্যকর ভূমিকা রাখবে। এ সময় তিনি পাঠ্যক্রম ও একাডেমিক অবকাঠামোর সার্বিক মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন।
উপাচার্যের পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর মোরশেদ মাহমুদ খান, সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.