puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউজিসি-র ফুলব্রাইট স্পেশালিস্ট ড. গ্রেইস মুকুপার মতবিনিময় সভা

প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে উজবেকিস্তানের ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটির অধ্যাপক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র ফুলব্রাইট স্পেশালিস্ট ড. গ্রেইস মুকুপার এক মতবিনিময় সভা সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়|
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (আইআরপি)-এর পরিচালক জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান, আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব গাজী শাহাদাৎ হোসেন, ইউজিসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব নূরে শাহরিন ইসলাম এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের কাউন্সেলর জনাব ফাইজা চৌধুরী|
মতবিনিময়কালে ইউজিসি কর্তৃক নিয়োগকৃত বিশেষজ্ঞ হিসেবে ড. গ্রেইস মুকুপা একটি প্রেজেন্টেশন প্রদান করেন, যেখানে তিনি যৌথ আন্তর্জাতিক প্রোগ্রাম চালু করার বিষয়ে বিভিন্ন অংশীজনের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করেন|
সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের চলমান বৈশ্বিক অংশীদারিত্ব, আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কার্যক্রম, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিকীকরণ-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়| প্রেজেন্টেশনে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণ এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরা হয়|
মতবিনিময়কালে ড. গ্রেইস মুকুপা উজবেকিস্তানের উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক, আন্তর্জাতিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, কৌশল প্রণয়ন এবং বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের অভিজ্ঞতা তুলে ধরেন| তিনি শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিকীকরণে দূরদর্শী পরিকল্পনা, গবেষণাভিত্তিক কার্যক্রম এবং আন্তঃদেশীয় সহযোগিতার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন|
সভা শেষে ড. গ্রেইস মুকুপা উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্নার চট্টগ্রাম পরিদর্শন করেন| ড. মুকুপা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে আমেরিকান কর্নারের ভূমিকার প্রশংসা করেন|
পরবর্তীতে তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন| শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. গ্রেইস মুকুপা বলেন, আজকের বিশ্বে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি বৈশ্বিক জ্ঞান, গবেষণা এবং পেশাগত সুযোগের অন্যতম প্রধান দ্বার| তোমাদের উচিত শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি সমালোচনামূলক চিন্তাশক্তি, গবেষণার দক্ষতা, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করা| আন্তর্জাতিক সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করো, নতুন সংস্কৃতি ও নতুন ধারণাকে গ্রহণ করতে শেখো এবং এমন একজন বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলো, যে জ্ঞান ও মানবিক মূল্যবোধ দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে|
তিনি আরও বলেন, আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে সফল হতে আত্মবিশ্বাস, নিরবচ্ছিন্ন শেখার মানসিকতা এবং সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ| বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে বিকশিত করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান|
অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃক সাম্প্রতিককালে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ প্রোগ্রাম পরিচালনার সমূহসম্ভাবনা নিয়ে কথা বলেন| তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ আরও জোরদারে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন| তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা পরিচালনায় ইউজিসির সহায়তা কামনা করেন|

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২১ জুলাই ২০২৬

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৬-২০২৭: অর্থনৈতিক প্রভাব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জুলাই শহীদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডেল ইন্টার-সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিসার্চ গ্রান্ট ২০২৫-২০২৬ অ্যাওয়ার্ড প্রদান

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউজিসি-র ফুলব্রাইট স্পেশালিস্ট ড. গ্রেইস মুকুপার মতবিনিময় সভা

Monday, 6 July, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউজিসি-র ফুলব্রাইট স্পেশালিস্ট ড. গ্রেইস মুকুপার মতবিনিময় সভা

প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে উজবেকিস্তানের ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটির অধ্যাপক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র ফুলব্রাইট স্পেশালিস্ট ড. গ্রেইস মুকুপার এক মতবিনিময় সভা সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়|
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (আইআরপি)-এর পরিচালক জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান, আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব গাজী শাহাদাৎ হোসেন, ইউজিসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব নূরে শাহরিন ইসলাম এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের কাউন্সেলর জনাব ফাইজা চৌধুরী|
মতবিনিময়কালে ইউজিসি কর্তৃক নিয়োগকৃত বিশেষজ্ঞ হিসেবে ড. গ্রেইস মুকুপা একটি প্রেজেন্টেশন প্রদান করেন, যেখানে তিনি যৌথ আন্তর্জাতিক প্রোগ্রাম চালু করার বিষয়ে বিভিন্ন অংশীজনের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করেন|
সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের চলমান বৈশ্বিক অংশীদারিত্ব, আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কার্যক্রম, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিকীকরণ-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়| প্রেজেন্টেশনে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণ এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরা হয়|
মতবিনিময়কালে ড. গ্রেইস মুকুপা উজবেকিস্তানের উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক, আন্তর্জাতিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, কৌশল প্রণয়ন এবং বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের অভিজ্ঞতা তুলে ধরেন| তিনি শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিকীকরণে দূরদর্শী পরিকল্পনা, গবেষণাভিত্তিক কার্যক্রম এবং আন্তঃদেশীয় সহযোগিতার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন|
সভা শেষে ড. গ্রেইস মুকুপা উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্নার চট্টগ্রাম পরিদর্শন করেন| ড. মুকুপা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে আমেরিকান কর্নারের ভূমিকার প্রশংসা করেন|
পরবর্তীতে তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন| শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. গ্রেইস মুকুপা বলেন, আজকের বিশ্বে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি বৈশ্বিক জ্ঞান, গবেষণা এবং পেশাগত সুযোগের অন্যতম প্রধান দ্বার| তোমাদের উচিত শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি সমালোচনামূলক চিন্তাশক্তি, গবেষণার দক্ষতা, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করা| আন্তর্জাতিক সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করো, নতুন সংস্কৃতি ও নতুন ধারণাকে গ্রহণ করতে শেখো এবং এমন একজন বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলো, যে জ্ঞান ও মানবিক মূল্যবোধ দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে|
তিনি আরও বলেন, আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে সফল হতে আত্মবিশ্বাস, নিরবচ্ছিন্ন শেখার মানসিকতা এবং সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ| বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে বিকশিত করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান|
অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃক সাম্প্রতিককালে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ প্রোগ্রাম পরিচালনার সমূহসম্ভাবনা নিয়ে কথা বলেন| তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ আরও জোরদারে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন| তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা পরিচালনায় ইউজিসির সহায়তা কামনা করেন|

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.