puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা

মানসিক স্বাস্থ্যসেবা প্রদান ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে ‘সম্ভাব্য সহযোগিতা’ শীর্ষক এক অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, গুগল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ আলোচনায় শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগসহ বিভিন্ন মানসিক সমস্যা মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

আলোচনায় প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোসাইন সিকদার, মাননীয় রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. অর্পিতা দত্ত, প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সহকারী পরিচালক  ডা. জেসমিন মুসা এবং কাউন্সিলর, আন্তর্জাতিক বিষয়াবলি ফাইজা চৌধুরী।

অন্যদিকে, ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাবাসসুম আমিনা, সিনিয়র ম্যানেজার নাদিয়া হোসাইন, ডেপুটি ম্যানেজার আশিক রহমান, ডেপুটি এম, এইচপি, এল, এস, অফিসার খালিদ আফিফ মেহরান, সিনিয়র এম, এইচপি, এল, এস, অফিসার অভিজিৎ নাথ, এসআর ম্যানেজার সাদিক ইমতিয়াজ সাহারি এবং ডেপুটি ম্যানেজার মো. আবিদ বোরহান।

আলোচনায় শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগসহ বিভিন্ন মানসিক সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করা হয়।

প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে ডা. জেসমিন মুসা এবং ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে খালিদ আফিফ মেহরান আলোচনাটি সঞ্চালনা করেন। আলোচনায় সম্ভাব্য সহযোগিতার বিষয়ে প্রস্তাব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভবিষ্যতে ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘নাইন্টিন ক্যান্ডেল’ ক্যান্টিন পরিচালনায় চুক্তি স্বাক্ষর

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘আইডিয়া টু পাবলিকেশন ২.০’

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও Asperia Health Care Ltd.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

স্বাস্থ্যসেবায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ব্যক্তিগত ও পারিবারিক আইন বিষয়ে আলোচনা ও দেওয়ালিকা প্রদর্শনী

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা

Tuesday, 18 August, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা

মানসিক স্বাস্থ্যসেবা প্রদান ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে ‘সম্ভাব্য সহযোগিতা’ শীর্ষক এক অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, গুগল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ আলোচনায় শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগসহ বিভিন্ন মানসিক সমস্যা মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

আলোচনায় প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোসাইন সিকদার, মাননীয় রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. অর্পিতা দত্ত, প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সহকারী পরিচালক  ডা. জেসমিন মুসা এবং কাউন্সিলর, আন্তর্জাতিক বিষয়াবলি ফাইজা চৌধুরী।

অন্যদিকে, ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাবাসসুম আমিনা, সিনিয়র ম্যানেজার নাদিয়া হোসাইন, ডেপুটি ম্যানেজার আশিক রহমান, ডেপুটি এম, এইচপি, এল, এস, অফিসার খালিদ আফিফ মেহরান, সিনিয়র এম, এইচপি, এল, এস, অফিসার অভিজিৎ নাথ, এসআর ম্যানেজার সাদিক ইমতিয়াজ সাহারি এবং ডেপুটি ম্যানেজার মো. আবিদ বোরহান।

আলোচনায় শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগসহ বিভিন্ন মানসিক সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করা হয়।

প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে ডা. জেসমিন মুসা এবং ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে খালিদ আফিফ মেহরান আলোচনাটি সঞ্চালনা করেন। আলোচনায় সম্ভাব্য সহযোগিতার বিষয়ে প্রস্তাব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভবিষ্যতে ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.